বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শিশুকে যৌন নিপীড়নে যুবক জেলে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৩:০৬ পিএম
শাহরাস্তিতে শিশুকে যৌন নিপীড়নে যুবক জেলে

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে (৭) বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টায় অভিযুক্ত এক যুবককে পুলিশ আটক করে চাঁদপুর জেলে পাঠিয়েছে। রবিবার শাহরাস্তি থানা পুলিশ অভিযুক্ত  মোঃ ইয়াছিনকে (২৭)  আটকের  বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায় ওই ধৃত যুবক ইয়াসিনকে গত শুক্রবার (১২ নভেম্বর) পুলিশ আদালতে সোপার্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত  বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টার সময় উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউপির রাগৈ গ্রামের কাজী বাড়ির মৃতঃ আঃ মান্নানের পুত্র মোঃ ইয়াছিন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রীকে একই গ্রামের ওহাব মিয়ার বাগানের পুকুর পাড়ে  সুকৌশলে নিয়ে জোর পূর্বক যৌন নিপিড়নের চেষ্টা চালায়। ওই সময় শিশুটি তার নানার বাড়ি হাজীগঞ্জের ডাটরা শিবপুর হতে বাড়ি ফিরছিল। শিশুটি যৌন নিপীড়নের তাণ্ডব অনুমান করতে পেরে  ডাকচিৎকার  দিলে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত যুবকের আটক করে। পরে স্থানীয়রা বিকেলে সঙ্গবদ্ধ হয়ে অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে  পুলিশে সোপর্দ করে। ওই রাতেই শিশুর পিতা বাদী হয়ে শাহরাস্তি থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, অভিযুক্তকে আদালতে সোপার্দ করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে বাকী ব্যবস্থা নেওয়া হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital