বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রিয় নবীর আদর্শ অনুসরণ করে মানব কল্যাণে কাজ করে যাবো; রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ মে, ২০২২, ১২:৪১ পিএম
প্রিয় নবীর আদর্শ অনুসরণ করে মানব কল্যাণে কাজ করে যাবো; রফিকুল ইসলাম
রাফিউ হাসান : শাহরাস্তি- হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, যে কোন এলাকার চেয়ে শাহরাস্তি অনেক উন্নত। হযরত শাহরাস্তি (রঃ) পূর্ণ ভূমি শাহরাস্তির উন্নয়ন সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনাদের সহযোগীতার জন্য আমরা কাজ করতে পেরেছি।
আমার দিনরাত কাটে মানুষের কল্যাণের জন্য। আমার সংসার হলেন আপনারা। আগামী প্রজন্ম যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে আমরা সেই স্বপ্ন নিয়ে কাজ করছি। আগামীতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের কথা শুনে এলাকার উন্নয়নে কাজ করবো। আল্লাহ আমাকে শক্তি দাও যাতে রসুলের উম্মত হয়ে মানব কল্যাণে কাজ করে যেতে পারি। মানুষের জীবনের কোন দাম নেই, আপনার সম্পদ মানব কল্যাণে ব্যায় করুন। মানব কল্যাণে যা কিছু করে যাবেন তাই থাকবে। সবাই কে রাসুলের আদর্শ অনুসরণ করতে হবে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত রসুলের আদর্শ অনুসরণ করে মানব কল্যাণে সকল কাজ করে যাবো।
শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি পৌর মেয়র হাজী আঃ লতিফের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, ডাঃ খোরশেদ আলম প্রমূখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। সকাল ১১ টায় নিজমেহারের উপলতা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital