শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ মে, ২০২২, ৩:৩৮ পিএম
মতলব উত্তরে প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মে) দুপুরে উপজেলার কলাকান্দা ইউনিয়নের মিলারচর গ্রামে আওয়ামী লীগের বন ও পরিবেশে বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আতিকুল ইসলাম শিমুলের বাড়িতে মতলব উত্তর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আ. রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বন ও পরিবেশে বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আতিকুল ইসলাম শিমুল।
সাবেক মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরে আলম মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, সাবেক মতলব ডিগ্রি কলেজ ছাত্র সংসদের জিএস ও জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্ল্যা চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, জহিরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদি হাসান, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. জসিম উদ্দিন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু, সাধারণ সম্পাদক আলীনুর বেপারী, সাবেক উপজেলা ছাত্রলীগের সদস্য আশরাফুল আলম মিলন, নুরে আলম স্বপন, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম রিয়াদ, নুরে আলম প্রধান, আলাউদ্দিন ভূঁইয়া, গোলাম মর্তুজা, জিসান আহাম্মদে, জেলা সেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশে বিষয়ক সম্পাদক ওচমান গনি শিকদার, সাবেক মতলব ডিগ্রি কলেজ সংসদের ক্রিড়া সম্পাদক আমিনুল রহমান রোবেল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, দুর্গাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্কর, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম শ্যামল, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সিরিজ সরকার উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital