সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জেলা কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২, ৫:২১ পিএম
চাঁদপুরে জেলা কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত
সজীব খান : চাঁদপুরে জেলা কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুদীপ্ত রায়, নৌ পুলিশের এসপি শহিদুল ইসলাম, চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ পৌর মেয়র মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, নির্বাহী ম্যাজিস্ট্রেট  রেশমা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ূন রশিদ, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাসলিমুন নেসা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা থোয়াইহলা চৌধুরী, কচুয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশিকুর রহমানসহ প্রতিটি উপজেলা পিআইও, উপ-সহকারী প্রকৌশল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাবিখা, টিআর, কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের কাজ সঠিক নিয়ম ও যথা সময়ে করার জন্য অনুরোধ করা হয়, এ সব কাজের মান সঠিক ভাবে হয়কিনা, মানসম্মত হয় কিনা তা তদারকি করতে হবে, সঠিক ভাবে কাজ না করলে বিল দেওয়া বন্ধ রাখতে হবে।

হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বড় ভাইও। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শেষ বিদায়ে পাশাপাশি খোঁড়া হয় দুই ভাইয়ের কবর।

মঙ্গলবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে হাছান খান (৫৫) ও হাসেম খান (৬২)।

স্বজনরা জানান, হাছান খান বোয়ালিয়া এলাকার প্রবাসী মঞ্জিলের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রথম জানাজা বাদ জোহর বোয়ালিয়া এলাকায় অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম নবকলসে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে অসুস্থ বড় ভাই হাসেম খানও আরেক দুঃসংবাদের কারণ হয়ে ওঠেন পরিবারের জন্য। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী থাকা হাসেম খান বিকেল ৩টার দিকে মারা যান।

Model Hospital

একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে বাড়িতে দুই ভাইয়ের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল, সেখানেই তৈরি হয় আরেকটি শোকের আবহ।

প্রতিবেশী আমির খান জানান, হাছান খান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের প্রবাসী মঞ্জিলের বাড়িতে বিশ্বস্ততার সঙ্গে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন। পরিবার-পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করতেন তিনি। মঙ্গলবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফনের কথা ছিল। এরই মধ্যে খবর আসে, তাঁর বড় ভাইও মারা গেছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার রাতে বাদ এশা নবকলস গ্রামের মসজিদের সামনে একই সময়ে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।

একই দিনে দুই ভাইয়ের এমন বিদায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আবেগের সৃষ্টি করেছে।