শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যতে ভূমি সংক্রান্ত সকল সেবা এক ছাতার নিচে চলে আসবে; ইউএনও হুমায়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২, ৫:৪৭ পিএম
ভবিষ্যতে ভূমি সংক্রান্ত সকল সেবা এক ছাতার নিচে চলে আসবে; ইউএনও হুমায়ন
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় ভূমি সেবা  সপ্তাহ(১৯-২২ মে ) ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার( ২২- মে )বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে পরিষদ কমপ্লেক্স এলাকায় দিবসটি উপলক্ষে রেলি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহাপুর মৌজার তহসিলদার মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেনের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন রশিদ ।
তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, বর্তমানে ভূমি সেবায় জাতিসংঘ পদকপ্রাপ্ত সরকারের ভূমি মন্ত্রণালয়  কর্তৃক সেবার আধুনিক ও সহজীকরণের বিষয়টি জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে এ আয়োজনে প্রয়াস। ইতোমধ্যে  ভূমি সংক্রান্ত সনাতন পদ্ধতির বিষয়গুলি ব্যাপক সংস্কার করে ডিজিটাল করণের ফলে বিশ্বের যে কোন স্থান থেকে বাংলাদেশি একজন নাগরিক চাইলে সেবা গ্রহণ করতে পারেন। জটিলতা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষ সেবার পরিধি ও সেবা পাওয়ার পদ্ধতি গুলো সম্পর্কে অজ্ঞাত রয়েছে। আজ এ আয়োজন ও আলোচনা অনুষ্ঠানের ফলে খুব সহজে মানুষ তার কাঙ্খিত সেবা পেতে উদ্বুদ্ধ হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এছাড়া  আইন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় এ সেবা  সহজ  করে এক ছাতার নিচে নিয়ে আসার জন্য কাজ করছে।
এ সেবা  প্রসঙ্গে    তিনি আরো বলেন, কিছু দুষ্কৃতিকারী মানুষ এক দুই শতক ভূমির জন্য নিজের স্বজনদের বঞ্চিত করার হিনো পাঁয়তারায় প্রায় লিপ্ত থাকেন। যে জন্য ভূমির আইনের সহজীকরণ বিষয়টি ক্ষেত্রবিশেষ জটিল আকার ধারণ করে। যেটি মুটেও কাম্য নয়, কারণ মৃত ব্যক্তি পৃথিবী থেকে কোন ভূমি কিংবা অর্থের সুবিধা নিয়ে কবরে যেতে পারেন না। এই বিষয়গুলি অনুধাবন করলেই জটিলতা অনেক কমে আসবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  আবদুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান জোবায়েদুর কবির বাহাদুর, শাহরাস্তি পৌর তহশীল অফিসের সহকারী তহসিলদার মোঃ মনির হোসেন প্রমুখ।
এছাড়া ৮ টি তহসিল অফিসের তহসিলদার ,কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী, গণমাধ্যমকর্মী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য , গত ১৯ মে  থেকে উপজেলার ৮টি তহশিল  অফিসে জনগণের জন্য ভূমি সংক্রান্ত এসেবা উন্মুক্ত করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এটির শুভ উদ্বোধন করা হয়েছে। পরে সহকারী কমিশনার ভূমি আমজাদ হোসেন, ভূমি সংক্রান্ত সেবার বিষয়ে বিশদ ব্যাখ্যা প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital