বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গন অধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:৩৬ পিএম
মতলব উত্তরে গন অধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল
চাঁদপুরের মতলব উত্তরে গনঅধিকার পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ শুক্রবার বিকালে উপজেলার সুজাতপুর বাজারের অলিভা ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট সামনে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন ৫ নং দূর্গাপুর, ১৩ নং ইসলামাবাদ, ও ১৪ নং সুলতানাবাদ ইউনিয়ন গন অধিকার, যুব অধিকার, ছাত্র অধিকারের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য,মতলব উত্তর যুব অধিকার পরিষদের আইন বিষয় সম্পাদক গোলাম রাব্বানী, গনঅধিকার পরিষদের সংগঠক হানিফ মিয়ার সভাপতিত্বে ও গন অধিকার পরিষদের সংগঠক কাউছার মুন্সির পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন বেপারী, মতলব উত্তর ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান মাহমুদ সুমন, ছেংগাচর পৌর ছাত্র অধিকার পরিষদ আহবায়ক সাদ সরকার, ১৩ ইসলামাবাদ ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহবায়ক সুমন পাটোয়ারী,  ১৩ ইসলামাবাদ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক এ আর নিসান আহাম্মদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।