শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মতলব উত্তরের পুলিশ সদস্য কামরুল দগ্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৫:১৫ পিএম
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মতলব উত্তরের পুলিশ সদস্য কামরুল দগ্ধ
মতলব উত্তর ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ৪ জুন শনিবার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের পর উদ্ধার কাজে যান চট্টগ্রাম শিল্প পুলিশের এসআই চাঁদপুরের মতলব উত্তরের কামরুল হাসান সরকার রানা (৩৪)। কিন্তু ভয়াবাহ বিস্ফোরণে অগ্নিদগন্ধ
গুরুতর আহত হয়েছেন তিনি ।
পরে তাঁক সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এখানেই চিকিৎসাধীন আছেন।
জানা যায়, দগ্ধ কামরুল হাসানের দুটি পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে এবং মাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত ৮ জুন বুধবার তার অপারেশন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা আলমগীর সরকার। তিনি জানান, অগ্নিকান্ড ঘটনার পর কামরুল হাসান ঘটনাস্থলে যায়। এসময় আগুনে তার দু পা দগ্ধ হয় এবং কিছু মাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ৮ জুন তার অপারেশন করা হয়েছে। সকলের কাছে দোয়া চাই সেজেনো তাড়াতাড়ি সুস্থ হয়।
দগ্ধ কামরুল হাসান সরকার বাংলাদেশ পুলিশ সদস্য হিসেবে সৎ, দক্ষ এবং সাহসী। সে এর আগে বিভিন্ন থানায় ও ও সিআইডি কার্যালয়ে
অত্যান্ত সুনামের সাথে কাজ করে আসছে।
কামরুল হাসান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের বদিউল আলম সরকার বাবলুর ছেলে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।