বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার সহদেবপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৩:৩৫ পিএম
কচুয়ার সহদেবপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

মো: রাছেল, কচুয়া : কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আঃ হান্নান মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ওয়ার্ডের সহদেবপুর গ্রামে স্থানীয় জনগনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন- সহদেবপুর গ্রামের দেলোয়ার হোসেন, সাজেদা বেগম, কাউছার আহম্মেদ চৌধুরী, আলমাছ চৌধুরী ও রুবেল বক্তরা দাবী করেন, ইউপি সদস্য আঃ হান্নান ও তার সহযোগী রাকিবুল হাসান রাকিব তাদের সহযোগিদের নিয়ে এলাকায় দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছে। এসকল কর্মকান্ডের প্রতিবাদ করায় ৩০ অক্টোবর (শনিবার) রাতে সহদেবপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে কচুয়া বাজারের ব্যবসায়ী রুবেল হোসেনকে মারধর করে ইউপি সদস্য হান্নান ও তার সহযোগি রাকিব সহ আরো কয়েকজন।

এ ঘটনায় রুবেল বাদী হয়ে ইউপি সদস্য আঃ হান্নান সহ ৭ জনকে বিবাদী করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। এ মামলা প্রত্যাহারের জন্য ইউপি সদস্য আঃ হান্নান বাদী রুবেলকে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। শিগগিরই সকল অনৈতিক কর্মকান্ড বন্ধ সহ হান্নান ও রাকিব গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মঙ্গলবার দুপুরে সহদেবপুর গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

এ বিষয়ে ইউপি সদস্য আঃ হান্নান কাছে জানতে চাইলে তিনি জানান, ৩০ অক্টোবর রুবেলকে মারধরের কোন ঘটনাই ঘটেনি। আমি মাদকসহ কোন প্রকার অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নই। উদ্দেশ্য প্রনোদিত ভাবে একটি মহল আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য অপ্রচার চালাচ্ছে।

Model Hospital

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital