বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ কাঁকৈরতলা মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের দোয়ানুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুন, ২০২২, ১:৫৩ পিএম
হাজীগঞ্জ কাঁকৈরতলা মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের দোয়ানুষ্ঠিত
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়নের কাঁকৈরতলা ইসলামিয়া আলীম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দাখিল(এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে রোববার (১২ জুন ) সকাল ১১টায় মাদ্রাসার মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
 মাদ্রাসার অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন সভাপতিত্বে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির  বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষানুরাগি ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
বিশেষ অতিথীদের বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের অভিভাবক সদস্য  খালেকুজ্জামান শামীম, কাঁকৈরতলা জনতা কলেজের সহকারি অধ্যাপক মো. কবির হোসেন।
শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী হাফেজ মো. মোজাম্মেল হোসেন হামদ নাত পরিবেশন করেন ফাতেমা আক্তার
আলোচনা সভা শেষে পরিক্ষার্থী ও সকল মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মনিরুজ্জামান, সহকারি অধ্যাপক একেএম শামছুল আলম, আবদুল কুদ্দুস মাস্টার, মো: আবু ইউসুপ, মো: ইকবাল হোসেন। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার, তানিয়া আক্তার, শাহীদা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মো: মজিবুর রহমান।
অনুষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরদের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital