শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২, ১:১৫ পিএম
কচুয়ায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

মোঃ রাছেল : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের দূর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কচুয়া উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরেআকানিয়া বিশ^রোড মোড়ে মসজিদ সংলগ্ন কচুয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি হুমায়ন কবির প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুুকবুল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ জালাল প্রধান জালাল, সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরআহমেদ সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার,যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব এ্যাডভেকেট মাসুদ প্রধানীয়া প্রমুখ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক আল-আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি হুমায়ন কবির, উপজেলা মৎস্য দলের সভাপতি মফিজুল ইসলাম মধু, পৌর বিএনপি সভাপতি নুরুল আমিন বকাউল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমান উল্লা, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, পৌর ছাত্রদলের সম্ভব্য সভাপতি প্রার্থী ইমাম হাসান সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির যুবদল, ছাত্রদল, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল, মৎস্যদল,সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital