শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের গভর্ণিংবডির সভাপতি সাবেক মন্ত্রীপুত্র আনিসুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২, ৪:৩৪ পিএম
শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের গভর্ণিংবডির সভাপতি সাবেক মন্ত্রীপুত্র আনিসুল হক

মতলব উত্তর ব্যুরোঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিংবডির সভাপতি নির্বাচিত হয়েছেন বৃহত্তর কুমিল্লার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মরহুম শামসুল হক এর পুত্র মো. আনিসুল হক। দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে আগামী ১৬ জুন তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
গত ১৯ মে শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিংবডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরে কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে দ্বিতীয় বারের মতো সভাপতি পদে আনিসুল হকের নাম অনুমোদন হয়। কমিটিতে অন্যান্যরা হলেন, সদস্য সচিব প্রধান শিক্ষক মো. শরীফ উল্লাহ, অভিভাবক প্রতিনিধি সদস্য দেলোয়ার হোসেন, আবুল হোসেন, কাউছার আহমেদ, নজরুল ইসলাম কাজল, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি সদস্য শাহিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি সদস্য মো. আনিছুর রহমান, মো. আসাদুল্লাহ, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য কামরুন্নাহার।
আনিসুল হক বলেন, প্রথমবার সভাপতি হয়ে আমি স্কুলের অনেক উন্নয়ন করেছি সকলের সহযোগীতায়। এবারও এলাকাবাসীকে নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করবো। আমাকে সভাপতি পদে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে অত্র প্রতিষ্ঠানের উন্নয়নে সকলের সহযোগীতা করবেন।
আনিসুল হক এর আগে এই শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি থাকাকালে এই শিক্ষা প্রতিষ্ঠানের বেদখল হয়ে যাওয়া অনেক সম্পত্তি ও দোকানপাট পুনরুদ্ধার, কোচিং বাণিজ্য বন্ধসহ শিক্ষার মানোন্নয়নে অনেক কাজ করেছেন। যা যেকোন সময়ের তুলনায় উল্লেখযোগ্য ও চোখে পড়ার মতো।
বৃহত্তর কুমিল্লার প্রথম মেজর জেনারেল, সাবেক সফল মন্ত্রী, মতলবকে আধুনিকতার ছোঁয়া দিতে যার ছিল অগ্রণী ভূমিকা সেই প্রয়াতঃ সূর্য সন্তান এম শামসুল হক এর কনিষ্ঠ পুত্র এই আনিসুল হক।
আনিসুল হক ১৯৬৬ সালের ২৯ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে ঢাকা ক্যান্টনমেন্ট এ অবস্থিত আদমজী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং সেই একই কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি এবং ১৯৮৮ সালে বি কম পাস করেন।
বর্তমানে তিনি সিএনজি স্টেশন, পেট্রোল পাম্প ও তৈলবাহী জাহাজ ব্যবসার সাথে জড়িত। এছাড়া তিনি সরকারি নদী খননের কাজে নিয়োজিত ড্রেজিং কোম্পানির ব্যবসায়েও তিনি জড়িত এবং এ ব্যবসায়ী সংগঠনের সিইও এবং পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কার্গো জাহাজ মালিক সমিতির অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে দুই বছর এবং অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যাসোসিয়েশনে নারায়ণগঞ্জের সভাপতি হিসেবেও দুই বছর দায়িত্ব করেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।