শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ওটারচর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ১১:৩৯ এম
ওটারচর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

মতলব উত্তর প্রতিনিধিঃ মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ১৪ জুন সকালে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান।
সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান দর্জি। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম।
বিশেষ অতিথি ছিলেন গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী,ম্যানেজিং কমিটির সদস্য রবি উল্লাহ শিকদার, প্রভাত চন্দ্র ভৌমিক, বদিউজ্জামান জসিম, আবুল কালাম আজাদ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য দেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশিকুজ্জামান আশিক, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাষ্টার, এসএসসি পরীক্ষার্থী ফয়সাল আহমেদ তমাল, উম্মে হাবিবা, জুনায়েদ আলম আকাশ, সপ্তম শ্রেণীর ছাত্রী নুপুর আক্তার প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাও. আমিনুল হক সরকার।
উপস্থিত ছিলেন, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম।
সার্বিক দায়িত্বে ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, মাহবুবুর রহমান, গোলাম হায়দার মোল্লা, সহকারী শিক্ষক ইব্রাহিম খান, মিজানুর রহমান, রবি উল্লাহ খান, তাজরিয়ান ইসলাম, আমেনা খাতুন পপি, রাজন হালদার, তনুশ্রী পোদ্দার, সিদ্দিকুর রহমান, ওসমান গনি খান, আল আমিন, আনোয়ার হোসেন, গোলাম কবির দুলাল প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital