বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ড. মনসুরউদ্দিন মহিলা কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম
কচুয়ায় ড. মনসুরউদ্দিন মহিলা কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

কচুয়ায় ড. মনসুরউদ্দিন মহিলা কলেজের ওরিয়েন্টেশন ক্লাস ২০২৬ অনুষ্ঠিত।

“গুণগত শিক্ষাই আলোকিত সমাজের সোপান”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া হাশিমপুর (মিয়ার বাজার) ড. মনসুরউদ্দিন মহিলা কলেজে ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্বে ও  বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফাত জাহান নূর ও মানবিক বিভাগের শিক্ষার্থী উম্মে হুমায়ারা যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কলেজের পরিনীতি বিভাগের প্রভাষক মোঃ মাইন উদ্দিন মিয়াজী, প্রভাষক সাখাওয়াত হোসেন, প্রভাষক সুফিয়া আক্তার এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ওয়াসিম।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও গুণগত শিক্ষা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানে কলেজছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহানারা আক্তার, মরিয়ম আক্তার ও তাহারিয়া জাহান।
অনুষ্ঠানটি সার্বক্ষণিক সহযোগিতা করেন উচ্চতর গণিত বিভাগের প্রভাষক সুব্রত সূত্রধর।এ সময় অভিভাবক মোঃ এনামুল হক প্রধান, শিশিরসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা,  নবীন শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবকগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital