শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চাঁদপুর জোন-৬ এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২, ৩:৫৮ পিএম
জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চাঁদপুর জোন-৬ এর উদ্বোধন
মাসুদ হোসেন : ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এ শ্লোগানে এই প্রথম ডিজিটাল উপায়ে সপ্তাহ ব্যাপী চাঁদপুর জোন-৬ (শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়ন) এর জনশুমারি ও গৃহগণনা- ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টায় রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পাটওয়ারী বাড়ির নিজ খানায় বসে এর শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান জাতীয় পরিকল্পনা প্রণয়নে সঠিক ও নির্ভুল পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম আদমশুমারিতে নিজেই নিজের তথ্য ফরম পূরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রথম ডিজিটাল জনশুমারি অনুষ্ঠিত হচ্ছে।
জোন-৬ এর জোনাল অফিসার মোঃ জাকির হোসাইন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হোসাইন আহমেদ দুলাল, জনশুমারি ও গৃহগণনার সুপারভাইজার মোঃ আব্দুর রহমান ও গণনাকারী মোঃ মাইন উদ্দিন। চাঁদপুর জোন-৬ এর জোনাল অফিসার জাকির হোসাইন জানান, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে জনশুমারি ও গৃহগণনা কাজ সম্পাদন করবে ১২৪ জন গণনাকারী। তাদেরকে নিয়ন্ত্রণ করবেন ১৯ জন সুপারভাইজার।
এর আগে সকাল ৮টায় জেলায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি। এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক নাঈমা রহমানসহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital