বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সিআইজি মৎস্য চাষীর মাঝে প্রদর্শনী উপকরণ বিতরন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২, ৩:৫৫ পিএম
শাহরাস্তিতে সিআইজি মৎস্য চাষীর মাঝে প্রদর্শনী উপকরণ বিতরন

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি উপজেলা মৎস্য দপ্তর কতৃক বাস্তবায়নাধীন সিআইজি ভুক্ত ২০ জন মৎস্য চাষীর মাঝে ৪ টন প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।

২০ জুন সোমবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে এ প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- প্রজেক্ট এনএটিপি-২ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বৎসরের জন্য এ প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রদর্শনী উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তৌসিব উদ্দিন।

Model Hospital

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহম্মেদ। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও মৎস্য চাষীগন উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের আওতায় ২০ জন সিআইজিভুক্ত প্রতিজন মৎস্য চাষীকে ২ শত কেজি করে ৪ টন মৎস্য খাদ্য প্রদর্শনী উপকরণ ও ৩০ কেজি করে ৬ শত কেজি কার্প জাতীয় মিশ্র প্রজাতির মাছের পোনা বিতরন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital