বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে মহসিন খানের প্রতারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৫:১৪ পিএম
হাইমচরে মহসিন খানের প্রতারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগি ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের প্রতারক মহাসিন খানের অভিনব প্রতারণার শিকার হয়েছে অসহায় অনেক মানুষ।

প্রতারণা করে মানুষের লাখ লাখ টাকা আত্মসাতের ঘটনায় আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে।
সর্বশেষ চাঁদপুর শহর থেকে রাতের আধারে মোটরসাইকেল ছিনতাই করে নেওয়ার ঘটনায় ভুক্তভোগী রহমত বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

হাইমচর উত্তর আলগি ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের খান বাড়ির মৃত আব্দুল সত্তার খানের ছেলে প্রতারক মহাসিন খান।
হাইমচর উপজেলা শিবিরের ক্যাডার মহসিন খান অভিনব কায়দায় তার পালিত সন্ত্রাসীদের নিয়ে অসহায় মানুষদের অপহরণ করে তুলে নিয়ে আটকে রেখে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তেমনি এক ঘটনা ঘটেছে শাহারাস্তি বাসিন্দা রহমতউল্লাহ সাথে।

কিছুদিন পূর্বে রহমতউল্লাহ তার মোটরসাইকেল নিয়ে চাঁদপুর পুরান বাজার থেকে নতুন বাজার আসার পথে ব্রিজের উপর রাতের বেলায় এই প্রতারক মহাসিন খান তার লোকজনদের নিয়ে তাকে আটকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যায়।

Model Hospital

জোরপূর্বক তার কাছ থেকে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর রেখে সাথে থাকা মালিবাগের নগদ টাকা চেক সহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়।

পরবর্তীতে অসহায় ভুক্তভোগী রহমতের মোটরসাইকেলটি ছিনতাই করে মহসিন খান ও তার লোকজন পালিয়ে যায়।
এই ঘটনাটি তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করে পরবর্তীতে আদালতে অভিযুক্ত লম্পট মোরশেদ খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এদিকে এই প্রতারক মহসিন খান ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পল্টি ফিট ব্যবসায়ী খালেদ শেখকে মাল দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। টাকার বিনিময় সিকিউরিটি হিসেবে প্রতারক মহাসিন খান দুইটি চেক দিয়ে চাঁদপুর থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতারক মহসিন খান পোল্ট্রি ফিডের মাল না দেওয়ায় অবশেষে সেই ঘটনায় ব্যবসায়ী খালেদ শেখ বাদী হয়ে আদালতে চেক ডিজঅনারের মামলা দায়ের করেন।

তেমনি করে হাইমচর দক্ষিণ নয়ানি গ্রামের ব্যবসায়ী আবুল কালাম ছৈয়ালকে আটকে রেখে জোরপূর্বক অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে একই কায়দায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেয়।

এই প্রতারক মহসিন খান এভাবেই প্রতারণা করে অসহায় মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে।এছাড়া তার বিরুদ্ধে রয়েছে বুড়ি বুড়ি অনেক অভিযোগ।

হাইমচরের শিবিরের এই ক্যাডারের বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি নাশকতার মামলা। সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় রাম রাজত্ব কায়েম করে বিভিন্ন নাশকতা সৃষ্টি করে সরকার বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই প্রতারক মহসিন খানকে অতি দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান ভুক্তভোগী মহল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital