সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে মাদক-অপরাধ দমনে জনগণের সহযোগিতা চাইলেন অতি. পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০৫ এম
হাজীগঞ্জে মাদক-অপরাধ দমনে জনগণের সহযোগিতা চাইলেন অতি. পুলিশ সুপার

হাজীগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিনিধি:

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না করে পুলিশকে জানাতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় এবং কার্যকর যোগাযোগ নিশ্চিত করা গেলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাই ওপেন হাউজ ডের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমবে এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউছার আলম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নানা সমস্যা নিয়ে নিজেদের মতামত, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।

থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১১নং হাটিলা ইউনিয়নের আবু সুফিয়ান রানা, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মহিন উদ্দীন মাঈনু, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, ২নং বাকিলা ইউনিয়নের আব্দুল মতিন স্বপন ও ছাত্রদল নেতা সাগর।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।