শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ধনাগোদা নদীতে নৌকা ডুবির তিনদিন পর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২, ২:০৮ পিএম
ধনাগোদা নদীতে নৌকা ডুবির তিনদিন পর লাশ উদ্ধার

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হযরত আলী (৩০) এর লাশ ৩ দিন পর পাওয়া গেছে।

ডুবুরি দল ২ দিন উদ্ধার অভিযান পরিচালনা করেও সন্ধান পায়নি। অবশেষে ২৬ জুন রবিবার সকালে সেই লাশের সন্ধান মিলেছে। রবিবার সকালে মেঘনা ধনাগোদা নদীর নন্দলালপুর বাজারের দক্ষিণ পাশে বালুর মাঠ এলাকায় কবরস্থান সংলগ্ন নদীতে ভেসে উঠে হযরত আলীর লাশ। স্থানীয়রা দেখে লাশের স্বজনদের খবর দিলে তারা এসে জেলেদের মাধ্যমে জাল টেনে তীরে নিয়ে আসে। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরে জানাজা শেষে দাফন করা হয়েছে।

জানা যায়, ২৪ জুন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিম কাউয়াদি গ্রামের হযরত আলী বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলার নন্দলালপুর এলাকায় ফাইভ স্টার ব্রিকস ফিল্ডে ইট নিতে আসে।

Model Hospital

ইট নিয়ে যাওয়ার সময় মেঘনা ধনাগোদা নদীতে নৌকাটি ডুবে যায়। এসময় ৪ বছের ছেলে ও ভাতিজা ইমরান (১০) কে নিয়ে সাঁতরে ট্রলারে তুলে দিতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় হযরত আলী। এরপর থেকে হযরত আলীকে আর খোজা মেলেনি।

স্থানীয়রা খোজাখুজি করে না পেয়ে শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসকে খবর দিলে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশনের ছয়জনের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত ১ ঘটন্টা উদ্ধার অভিযান করে স্থগিত করা। পর দিন শনিবার সকাল সাড়ে ৮টা থেকে আবার উদ্ধারে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত করেও সন্ধান পায়নি হযরত আলীর। ২৬ জুন রবিবার সকালে নদীতে ভেসে উঠে হযরত আলীর লাশ।

চাঁদপুর বিষ্ণুদি মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম
চাঁদপুর বিষ্ণুদি মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চাঁদপুর শহরের বিষ্ণুদি এলাকার ৯নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুন্সী ফাউন্ডেশন’।
শনিবার (১৪ নভেম্বর)পৌর ৯ নং ওয়ার্ডের বিষ্ণুদী স্কুল মাঠে,শহীদ মফিজ সড়ক এলাকায়, শব্দার খান স্কুল মাঠে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন মুন্সীর সার্বিক ব্যবস্থাপনায় এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন (মৃধা মাঝী) সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়াল, জেলা মৎস্যজীবি দলের যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এভাবেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মুন্সী ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।