বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক প্রচারণা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২, ২:১১ পিএম
মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক প্রচারণা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক এবং সমাবেশ করেছে মতলব উত্তর থানা পুলিশ।

রোববার সকালে উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও পরে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে সচেতনতামূলক প্রচারণায় বক্তৃতা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি যাকে ধরেছে, সে ধ্বংস হয়ে গেছে। সুতরাং ধুমপান থেকে শুরু করে কোন মাদক সংক্রান্ত দ্রব্যের সাথে জড়ানো যাবে না। তাহলে নিজের জীবন ধ্বংস হবে এমনকি পরিবার ও সমাজ, সবশেষে দেশ ধ্বংসের দিকে ধাবিত হয়ে যাবে। সুতরাং উন্নত জীবন গড়তে মাদক মুক্ত থাকতে এবং মানসম্মত লেখাপড়া করতে হবে। জীবনে কে কি হবে শিক্ষা জীবন থেকেই লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অনুযায়ী সবাই এগিয়ে যেতে হবে।

ওসি মুহাম্মদ শাহজাহান কামাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেউ যদি ইভটিজিংয়ের শিকার হোন তাহলে ‘৯৯৯’ এ কল করবেন অথবা থানা পুলিশের মোবাইলে কল করবেন। নিজে কিছু করতে যাবেন না, আইন হাতে তুলে নিবেন না। আর যারা ইভটিজিং করে বেড়ায় তারা নিশ্চয় নিচু মানসিকতার লোক। তারা সমাজ ও দেশের ভালো চাইতে পারে না। ইভটিজিং হল উত্যক্ত করা। উত্যক্ত করার কারণে একজন মেয়ে অথবা ছাত্রী আত্মহত্যা করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নেয়। এর কারণে হারিয়ে যায় মেধাবী মুখ। তাই ইভটিজিংয়ের মতো জঘন্য কাজ কেউ করবেন। আর কেউ ইভটিজিংয়ের শিকার হলে থানা পুলিশের সহায়তা নিবেন।

Model Hospital

ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সমাবেশে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মো. ইয়াছিন সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক একেএম আজাদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান হাওলাদার, মো. গিয়াস উদ্দিন ভুইয়া, কামরুল হাসান, এএম হাকিম হাকিম খান, প্রভাষক কামরুন নাহার, প্রভাষক কোহিনুর আক্তার (রাবি), প্রভাষক মান্না আক্তার, প্রভাষক জাবেদ আহাম্মদ চৌধুরী, আহসান উল্লাহ, বিপুলা রায়, হাবিবুর রহমান পরি ও প্রদর্শক হান্নান সরকার প্রমুখ। এদিকে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সমাবেশ উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বেনজির আহমেদ, সিনিয়র শিক্ষক আবদুল হক’সহ সকল শিক্ষকবৃন্দ।

পদ্মা সেতু সম্পর্কে ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন উদ্যমে জাগ্রত হলো। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর সহযোগিতা এবং মেধাবী মুখ কিছু মানুষের কারণেই পদ্মা সেতু বাস্তবায়নে সাহস যুগিয়েছেন। তাই যারা আজকের শিক্ষার্থী তারা আগামী দিনে পদ্মা সেতুর চেয়েও বড় কিছু করে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। একটি বাংলাদেশ দিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই বাংলাদেশকে উন্নত দেশের শিখড়ে নিয়ে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উন্নত দেশ গড়তে মেধাবীদের বিকল্প নেই।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।