বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

নিজে স্বাবলম্বী হোন অন্য কে স্বাবলম্বী হতে সহযোগিতা করুন; ইউএনও ফরিদগঞ্জ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২, ১২:০৪ পিএম
নিজে স্বাবলম্বী হোন অন্য কে স্বাবলম্বী হতে সহযোগিতা করুন; ইউএনও ফরিদগঞ্জ
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অফিসে এই ঋন বিতরণ করা হয়। ঋন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
এই দিন উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়ন এর ইছাপুরা কে এস এস এর ১০ জন সদস্য  ও ১১ নং সন্তোষপুর ইউনিয়ন এর ৬ নং একলাশপুর কে এস এস এর ১৮ জন সদস্যের মাঝে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা আবর্তক ঋন বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন্নেসা, তিনি তার বক্তব্যে  বলেন সরকার প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর ভাগ্য বদলের জন্য সহজ শর্থে কেন্দ্রীয় সমবায় সমিতির মাধ্যমে আপনাদের ঋন বিতরণ করেন। আপনারা কেন্দ্রীয় সমবায় সমিতির থেকে গ্রহণ কৃত ঋন সঠিক সময়ে পরিশোধ করুন। নিজে স্বাবলম্বী হোন অন্য কে স্বাবলম্বী হতে সহযোগিতা করুন।
সভাপতির বক্তব্যে আবদুস সালাম আজাদ জুয়েল বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা জামানতে আপনাদের ঋন সুবিধা দিচ্ছেন, আপনারা এই ঋন নিয়ে সঠিক ব্যাবহার করে সবাই স্বাবলম্বী হোন এটা আমারা চাই। গতকাল সকালে আপনারা ঋনের আবেদন করেছেন আমরা ২৪ ঘন্টার মধ্যে ঋন বিতরণ এর ব্যাবস্থা করেছি, আমাদের কর্মকর্তাদের সঠিক স্বদিচ্ছা রয়েছে বলেই তা সম্ভব হয়েছে। কোন ভাবেই ঋন খেলাপী করা যাবেনা।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম পাটওয়ারী, পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, মামুনুর রহমান পাটওয়ারী, মোতালেব পাটওয়ারী, বিল্লাল হোসেন গাজী, মাওলানা হানিফ প্রমুখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।