বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ‘বীর নিবাস’ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৪:৩৬ পিএম
মতলব উত্তরে ‘বীর নিবাস’ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ‘বীর নিবাস’ প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে দ্বিতীয় পর্যায় উপজেলার ৮৮ জন বীর মুক্তিযোদ্ধা পাবেন বীর নিবাস।

মঙ্গলবার (২৮ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে দ্বিতীয় পর্যয়ে কাউখালীথে ৮৮ জন বীর মুক্তিযোদ্ধাদের প্রতিটি ভবনের জন্য ১৪ লাখ ১০ হাজার ৩৮১ টাকা বরাদ্ধ দিয়েছেন। প্রতিটি বীর নিবাসে থাকবে ২টি শয়নকক্ষ, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন এবং ২টি বাথরুম। ইতোমধ্যে যাচাই-বাছাই চূড়ান্ত শেষে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে।

Model Hospital

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মুজিববর্ষ উপলক্ষে মতলব উত্তর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৮৮ জন বীর মুক্তিযোদ্ধারা পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে একতলা বিশিষ্ট এই নান্দনিক ঘর। এর আগে প্রথম পর্যায়ে ১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস তৈরি হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস উপহার দেয়া হবে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।