বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির মাধ্যমে নারীদের ঋন বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২, ১২:২৫ পিএম
ফরিদগঞ্জে সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির মাধ্যমে নারীদের ঋন বিতরণ
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যালয়ে সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি (সদাবিক) এর মাধ্যমে অসচ্ছল ও দারিদ্র্য নারীদের মাঝে ঋন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যালয়ের এই ঋন বিতরণ করা হয়।
এই দিন উপজেলার পর্চিম ধানুয়া বৃত্তিহীন মহিলা সমিতির ২৫ জন সদস্যদের মাঝে ৫ লক্ষ টাকা ঋন বিতরণ করা হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এই প্রকল্পে অর্থায়ন করেছে।
ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়ার সভাপতিত্বে  বক্তব্য রাখেন  সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, হিসাব রক্ষক কুলসুমা আখন্দ নুপুর, মাঠ সংগঠক শাহিদা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুস সালাম আজাদ জুয়েল  তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে, এর মধ্যে একটি হলো সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি (সদাবিক)। এর মাধ্যমে অসচ্ছল উচ্চনিম্ন আয়ের নারীরা বিনা জামানতে ঋন পেয়ে থাকে। আজকে আপনারা ২৫ জন নারূ ঋন পেলেন, আপনারা সবাই সঠিক সময়ে যদি ঋন পরিশোধ করতে পারেন বা মাসিক কিস্তিগুলো দিয়ে দেন তা হলে আরো অনেক নারী এই ঘুর্নায়মান ঋন পেয়ে নিজের পায়ে দাড়াতে পারেনম।সরকার ফসল, হাস মুরগী পালন, গবাদি পশু পালন, ক্ষুদ্র উদ্দোক্তা তৈরিতে আপনাদের এই ঋন দিয়েছেন, আপনারা অবশ্যই এর সঠিক বয়াবহার করে এর সুফল ঘরে তুলবেন। তা হলেই এই কর্মসূচির সফলতা অর্জন হবে।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তিনি পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য বদলের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন বলে। দেশে দারিদ্র্যের হার কমেছে বলেই আমাদের জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে স্বক্ষমতা হয়েছে এবং মাথাপিছু আয় বেড়েছে, আর এটা সম্ভব হয়েছে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃড় নেতৃত্বের কারনে। আজকে উনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে, আজকে তিনি প্রমান করেছে স্বদিচ্ছা থাকলে সব কিছু সম্ভব, তিনি নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করে তা চলাচলের জন্য উন্মুক্ত করেছেন। আমরা উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।