বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শিক্ষক হত্যার প্রতিবাদে মতলব উত্তরে মাধ্যমিক শিক্ষকদের মৌন মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ২:৩৪ পিএম
শিক্ষক হত্যার প্রতিবাদে মতলব উত্তরে মাধ্যমিক শিক্ষকদের মৌন মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো : সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি স্কুল ছাত্র ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আশরাফুল ইসলাম জিতু (১৯)কে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ৩০ জুন দুপুরে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবার পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে মৌন মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা মৌন মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করে।

মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুজাতপুর নেসারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজালাল, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্লাহ, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমেদ, হাজী মইনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, শিকারিকান্দী আকবরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির আহমেদ, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।