বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

এখলাছপুর সেন্টার অফ হেলথ ইকো’র বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ২:৩৭ পিএম
এখলাছপুর সেন্টার অফ হেলথ ইকো’র বার্ষিক প্রতিবেদন প্রকাশ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার এখলাছপুর সেন্টার অফ হেলথ (ইকো) ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা করেন।

৩০ জুন বৃহস্পতিবার বিকেলে এখলাছপুর সেন্টার অফ হেলথ (ইকো) কার্যালয়ের সভা কক্ষে বার্ষিক প্রতিবেদক পেশ করেন মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ সরকার।

বার্ষিক প্রদিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এখলাছপুর সেন্টার অফ হেলথ (ইকো) প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট বাতজ্বর বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মোস্তফা জামান।

বার্ষিক প্রদিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, সদস্য ইসমাইল খান টিপু, এখলাছপুর সেন্টার অফ হেলথ (ইকো) গণসংযোগ সম্পাদক সরকার কবির উদ্দিন, ভিজিটর জেসমিন আক্তার, এখলাছপুর ইউপির মহিলা সদস্য নাজমা বেগম, এখলাছপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সোহরাব হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, স্বাস্থ্য কর্মী জসিম উদ্দিন।

Model Hospital

বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সালে এখলাছপুর সেন্টার অফ হেলথ (ইকো) প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে ৩০ হাজার রোগীর ৫২ হাজার বার নামমাত্র মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এখলাছপুর সেন্টার অফ হেলথ (ইকো) কার্যকর ভূমিকা রাখছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।