সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ জুলাই, ২০২২, ১:৪৬ পিএম
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বর্নিল আর ব্যাতিক্রমী আয়োজনে মধ্য দিয়ে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সেবা বর্ষ (২০২২-২০২৩) নতুন কমিটি গঠন,সাবেক সভাপতিদের উত্তরীয় প্রদান ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২ জুলাই শনিবার রাতে শহরের রসুইঘর পার্টি সেন্টারে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ। এসময় তিনি বলেন লায়ন্স ক্লাব পৃথিবীতে বৃহৎ একটি সেবা মূলক সংগঠন হিসাবেই পরিচিত।যারা সামাজে ব্যাক্তি পর্যায়ে ও আর্থিক ভাবে প্রতিষ্ঠিত তারাই এই সংগঠনে মানব কল্যান করার জন্য কাজ করেন।

আপনারা ইতিমধ্যেই এই ক্লাবের মাধ্যমে চাঁদপুরে বেশ কয়েকটি ভালো কাজ করেছেন যা অত্যান্ত প্রংশনীয়।তিনি আরোও বলেন আমারা যদি নিজেদের দায়িত্ব ও চিন্তাবোধ থেকে এভাবে সমাজ বিনির্মানে কাজ করি তাহলে ভালো লাগবে।আমি নিজেও লায়ন পরিবারের সন্তান।

ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লায়ন আরমান চৌধুরী রবিনের সঞ্চালনায় ও সাবেক সভাপতি মফিজুল ইসলাম খান সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুনাক চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।

Model Hospital

এছাড়াও অনুষ্ঠানে আর্ষনীয় অংশ হিসাবে ছিলো সাবেক সভাপতি পিপি লায়ন আনিছুর রহমান, পিপি লায়ন এডভোকেট সেলিম আকবর,পিপি লায়ন মোঃজাকির হোসেন,পিপি লায়ন হারুন অর রশিদ,পিপি লায়ন মাহমুদ হাসান খান,পিপি লায়ন জিকরুল আহসানকে প্রধান অতিথি পুলিশ সুপার মিলন মাহমুদুরের হাতে ক্লাবের উত্তরীয় পরিধান,ফুলেল শুভেচ্ছা প্রদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিগত বছরের কর্মকান্ডের ভিত্তিতে অনুষ্ঠানে বেষ্ট কো-অর্ডিনেটর নির্বাচিত হয় লায়ন আরমান চৌধুরী রবিন।

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় রশুইঘর পার্টি সেন্টারে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক লায়ন আরমার চৌধুরী রবিনকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ পিপিএম।পাশে উপস্থিত ছিলো পুনাক চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মীসহ ক্লাবের অন্যন্যা অতিথিরা।

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর নব গঠিত সেবা বর্ষ (২২-২৩) এর কমিটির সদস্যরা হলেন প্রেসিডেন্ট পদে লায়ন কিশোর সিংহ রয়,সেক্রেটারি পদে লায়ন আবুল কালাম আজাদ, ট্রেজারার পদে লায়ন মোঃ গোলাম হোসেন টিটু,আইপিপি লায়ন মোঃমফিজুল ইসলাম খান সেলিম,১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন খোরশেদ আলম বাবুল,২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল, ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আরমান চৌধুরী রবিন,১ম জয়েন সেক্রেটারি লায়ন মিজানুর রহমান,২য় জয়েন সেক্রেটারি লায়ন ফয়সাম আহমেদ,১ম জয়েন ট্রেজারার লায়ন কামরুল হাসান,২য় জয়েন ট্রেজারার লায়ন কাজী মোস্তাফিজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে লিও ক্লাবের নতুন কমিটির কাছেও দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন লিও সোহরাব হোসেন, গীতা পাঠ করেন লিও পায়েল । জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি নৈশভোজে এবং সাংকৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে শেষ হয়।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার