বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ড্রেজার বিক্রি নিয়ে সংঘর্ষ; ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনারের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৩:২৫ পিএম
ড্রেজার বিক্রি নিয়ে সংঘর্ষ; ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনারের বিরুদ্ধে মামলা

মতলব উত্তর ব্যুরো : ড্রেজার বিক্রি করার কথা বলে ১০ লাখ টাকা নেয়ার পর বুঝিয়ে না দিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মারধরের ঘটনায় গুরুত্বর আহত জহির প্রধান (৫০) ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মতলব উত্তর থানায় ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার মো. খোকন প্রধানকে আসামী করে মামলা দায়ের করা হয়।

ঘটনাটি ঘটেছে ২৯ জুন সকাল সাড়ে ১০টায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বারোআনি রোডে সেলিমের দোকানের সামনে।

রবিবার সন্ধ্যায় শিকিরচর বটতলায় ওই গ্রামের সর্বসাধারণ জনগণ এক প্রতিবাদ সভা করে। সভায় প্রবীন সমাজসেবী আরব আলী বেপারীর সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক কাউন্সিলর আবদুস সালাম খান, গিয়াস উদ্দিন, মো. শাহিনূর বেপারী, মোসলেম বেপারী, নূর হোসেন প্রধান, এনামুল হক, আয়নাল, আবদুস সাত্তার, শহিদ উল্লাহ’সহ অন্যান্যরা।

এজাহার সূত্রে জানা যায়, পশ্চিম শিকিরচর গ্রামের মৃত. জয়নাল আবেদীন প্রধানের ছেলে ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার মো. খোকন প্রধানের কাছ থেকে ড্রেজার কেনার জন্য ১০ লাখ টাকা দেন একই এলাকার রুহুল আমিন প্রধানের ছেলে জহির প্রধান (৫০)। টাকা নেয়ার পর খোকন প্রধান ড্রেজার না দিয়ে কালক্ষেপন করে, এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই প্রেক্ষিতে খোকন প্রধানের আত্মীয় আবু তাহের, কচি জমাদার, রফিক জমাদার, আবদুল কাদের প্রধান, সফিক জমাদার ও বাবুল প্রধান’সহ আরো অজ্ঞাত ২/৩জন মিলে মারধর করা করে। এ সময় জহির প্রধানের পড়নের লুঙ্গির কোছায় সাড়ে ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জহির প্রধানের চোখে গুরুত্বর জখম হয় এবং তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।

Model Hospital

এ ব্যাপারে আহত জহির প্রধানের ছোট ভাই মো. আনোয়ার প্রধান বাদি হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।