সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৫:১৯ পিএম
ফরিদগঞ্জে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে করা রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করেই খাম-খেয়ালী ভাবেই কাজ করে যাচ্ছে ঠিকাদার। ঠিাকাদার চেয়ারম্যানের ভাই বলে নিজ ইচ্ছা মতো কাজ করছেন বলে দাবি করছেন স্থানীয়রা।

সরেজমিন গিয়ে দেখা যায়, ‘উত্তর চৌরাঙ্গা জামাল পাটওয়ারী বাড়ির অভিমুখে রাস্তা সিসি ঢালাইকরণ কাজে নিম্নমানের শুরকী, বালি ও প্রয়োজনের তুলনায় খুবই কম ব্যবহার করছে সিমেন্ট। ৩ ইঞ্চি ঢালাই দেয়ার কথা থাকলেও ১ ইঞ্চি ঢালাই দিয়ে কাজ সেরে নিচ্ছে ঠিকাদার। এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার ইমাম হোসেন বর্তমান চেয়ারম্যানের আপন ভাই হওয়াতে ইচ্ছা মত কাজ করে যাচ্ছেন তিনি।

এ দিকে একই প্রকল্পে দুই বাড়ির দু’টি রাস্তা হচ্ছে। একটি রাস্তা একদিন আগে (৩ জুন) কাজ করেছেন। একদিন পরই বৃষ্টির পানিতে উপরের আস্তর খসে গিয়ে ইটের কনা দৃশ্যমান হয়ে গেছে। নিম্ম মানের ঢালাই এর কারনে এই অবস্থা বলে অভিযোগ করেন এলাকাবাসী।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের অভ্যন্তরিন কাজের তদারকির কথা থাকলেও তিনি ঢালাই চলাকালিন সময় একটি বারের জন্যও প্রকল্প এরিয়া পরিদর্শন করেননি। মূলত তার গাফিলতির কারনেই এ সমস্যা হয়েছে বলে এলাকাবাসী মনে করেন।
কাজের তদারকি করা এক ব্যক্তির সাথে এ বিষয়ে কথা বলতে গেলে তিনি কথা না বলে এড়িয়ে যান।

Model Hospital

এ বিষয়ে প্রকল্পের ঠিকাদার চেয়ারম্যানের ভাই মো. ইমাম হোসেনকে না পেয়ে তার মুঠো ফোনে একাধিক বার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব আমির হোসেন বলেন, ‘এই প্রকল্পের ঠিকাদার চেয়ারম্যানের ভাই। উনারাতো সঠিক ভাবেই কাজ করার কথা। সমস্যা নেই, পরীক্ষা-নিরিক্ষার পরই বিল পাস হবে।’

এ বিষয়ে চেয়ারম্যান মো. মহসিন হোসেন বলেন, ‘আমি এখনো রাস্তার কাজ দেখিনি। দেখা ছাড়া কোনো বক্তব্য দিতে পারবোনা।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং একাধিকবার তাঁর মুঠো ফোনে ফোন দিলেও তিনি ফোন রিচিব করেননি। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”