সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ট্রাকের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ২:৩২ পিএম
ফরিদগঞ্জে ট্রাকের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
এস. এম ইকবাল :চাঁদপুরের ফরিদগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় নূরুন নাহার (৫৫) নামে নারীর মৃত্যু হয়েছে।
৪ জুলাই সোমবার বিকেলে উপজেলার ধানুয়া এলাকার চাঁদপুর- লক্ষিপুর আঞ্চলিক মহাসড়কে এ মৃত্যুর ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত নূরুন নাহার প্রত্যাশী গ্রামের সাবেক শিক্ষক মো. শাহ জাহানের স্ত্রী। তাদের দুই ছেলে, তিন মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন গৃহবধূ নূরুন নাহার।
এসময় তাকে বহনকারী অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। প্রতিমধ্যে  বালুবাহী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত নূরুন নাহারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই দিন সন্ধ্যার পর নিহত নূরুন নাহারকে প্রত্যাশী গ্রামের বাড়িতে দাফন করা হয়।
সড়ক দুর্ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদিপ মন্ডল জানান, ধানুয়া এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়ে আমার জানা নেই।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”