বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে সমাজচ্যুত করার প্রতিবাদে এলাকাবাসীর সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৪:৫২ পিএম
মতলব উত্তরে সমাজচ্যুত করার প্রতিবাদে এলাকাবাসীর সম্মেলন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. খোকন প্রধান ও তার ভাই ভাগিনাদের সমাজচ্যুত করার প্রতিবাদে এক সম্মেলন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে ছেংগারচর বাজারস্থ মতলব উত্তর প্রেসক্লাব চত্ত্বরে এ প্রতিবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগীরা বলেন, আমরা স্থায়ীভাবে শিকিরচর গ্রামের বাসিন্দা। আমাদের বাপ-দাদা সহ পূর্ব পুরুষরা এই গ্রামে বসবাস করে আসছে। গ্রামের মুষ্টিয়েক লোকজন মিলে আমাদেরকে অন্যায়ভাবে সমাজচ্যুত করার ঘোষনা করেছে। আমার সাথে যদি কারো সাথে কথা বলি তাহলে তাদের নাকি ৫ লক্ষ টাকা জরিমানা করা হবে। সেই ভয়ে আমাদের সাথে কেউ কথা বলে না। কি অপরাধের ভিত্তিতে আমাদের সমাজচ্যুত করেছে আমরা জানিনা। আমাদের উপর অন্যায় করা হয়েছে। এটা একটা মানবাধিকার লঙ্ঘনের মত অপরাধ। তাই সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ, আপনাদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক সিদ্ধান্তের আশা করছি।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ খোকন প্রধান, পৌর কৃষক লীগের সভাপতি আঃ কাদির প্রধান, শাহ আলম, সাবেক ছাত্রলীগ নেতা হৃদয় প্রধান, পৌর আওয়ামী লীগ কর্মী বাবুল প্রধান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জয়, সমাজসেবক মোহাম্মদ আলী বেপারী, শরীফ মিয়া, শুক্কুর প্রধান, তমিজ আলী বেপারী, দুলাল মল্লিক, সালাম হোসেন সুজন, শিউলী বেগম, মনিরা বেগম, খাদিজা বেগম, রোশনারা বেগম, শাহিদা বেগম, সেলিনা বেগম’সহ শত শত নারী পুরুষ।

জানা গেছে, গত ২৯ জুন শিকিরচর গ্রামে চলাচলের রাস্তার উপর দিয়ে ড্রেজারের পাইপ বসিয়ে বালু নেওয়ার কারণে রাস্তার ক্ষতি হচ্ছে বলে তারা প্রতিবাদ করলে দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধ কেন্দ্র করে সম্মেলনকারীদের সমাজচ্যুত করার ঘোষনা দেয় প্রতিপক্ষ গ্রুপ।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।