বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের জোড়পুলে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ২:৪৫ পিএম
মতলবের জোড়পুলে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার জোড়পুল বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের আউটলেট (এজেন্ট ব্যাংক) শাখার উদ্বোধন করা হয়েছে।

o১৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে এ এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়।

জোড়পুল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আলী বকাউলের সভাপতিত্বে এবং ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং চাঁদপুর জেলার সিনিয়র সেলস্ ম্যানেজার তরিকুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং চাঁদপুরের এড়িয়ে ম্যানেজার আরিফুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শরীফুল্লাহ পাটোয়ারী জিলন, নারায়ণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ খান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এর মতলব উপজেলার মাস্টার এজেন্ট জিয়াউল হক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোড়পুল এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক মো. আলাউদ্দিন আকাশ।

Model Hospital

পরে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদল, নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল প্রধান, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোবারক হোসেন বেপারী, আওয়ামী লীগ নেতা কামাল সরকার, জোড়পুল আইডিয়াল স্কুলের শিক্ষক ফরিদুজ্জামান পাটোয়ারি, দিদারুল ইসলাম পাটোয়ারী, পরিচালক ডাঃ ফারুকসহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital