সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলবে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছেন প্রভাবশালী আরিফ হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২, ২:৪০ পিএম
মতলবে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছেন প্রভাবশালী আরিফ হোসেন

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে আশপাশের ফসলি জমিসহ কাছাকাছি থাকা বসতবাড়িও ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকয়েক দিন যাবত মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাঠালিয়া বিল এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে আবাদি কৃষি জমি গর্ত করে মাটি উত্তোলন করে আসছেন উপজেলার আশি^নপুর এলাকার মো. আরিফ হোসেন ওরপে ভেকু আরিফ নামে এক প্রভাবশালী ব্যক্তি। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের মহোৎসব চালায় এই আরিফ হোসেন।

মাটি উত্তোলন না করার জন্য প্রশাসন থেকে নিষেধ করা হলেও কর্ণপাত করছেন না এই প্রভাবশালী বালু খেকো আরিফ হোসেন। বরং আবাদি জমিতে মাটি উত্তোলন করে বিশাল সুড়ঙ্গ করে ফেলেছেন তিনি। সেই সঙ্গে আশপাশের ফসলি জমিসহ বসতবাড়িও হুমকির মুখে পড়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, ড্রেজার মেশিন মালিক আরিফ হোসেন প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলছেন না। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবাধে ড্রেজার মেশিন দিয়ে আবাদি জমির মাটি কেটে নিচ্ছেন তিনি। খুব গভীর থেকে মাটি উত্তোলন করায় আশেপাশের জমি ভেঙে পড়ায় জমির মালিকরা বাধ্য হয়ে ওই ড্রেজার মালিকের কাছে কম দামে কৃষি জমি বিক্রি করতে বাধ্য হন বলে অভিযোগ অনেক ভূক্তভোগীর।

Model Hospital

এই মুহূর্তে তার বিরুদ্ধে বাস্তবমুখী পদক্ষেপ না নিলে এক সময় আবাদি জমি আর খুঁজে পাওয়া যাবে না। মারাত্মকভাবে ব্যাহত হবে ফসল উৎপাদন। সেই সঙ্গে ওই এলাকায় দেখা দেবে চরম খাদ্য সঙ্কট। ইতিপূর্বে বিষয়টি নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, এমনকি খোদ জেলা আইন শৃঙ্খলা কমিটিতেও আলোচনা হয়েছে। তারপরও ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ হয়নি। কতিপয় এই ড্রেজার ব্যবসায়ী রাজনৈতিক ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন এই ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানান অনেকেই।

এবিষয়ে অভিযুক্ত আরিফ হোসেন বলেন, তার নিজ জমি থেকে কাটিং ড্রেজার মেশিন দিয়ে সাত হাজার ফিট দূরে মাটি বিক্রি করেছেন। তবে তার এই মাটি উত্তোলনে অন্যের কোন ক্ষতি হচ্ছেনা বলে দাবি করেন তিনি।

মতলব দক্ষিণ উপজেলা কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, বিষয়টি আমি জেনেছি। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।