বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে সোলার ও চার্জার ফ্যানের হঠাৎ সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২, ৩:৩১ পিএম
মতলব উত্তরে সোলার ও চার্জার ফ্যানের হঠাৎ সংকট

মনিরুল ইসলাম মনির : সারাদেশর ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলাও গত কয়েকদিন ধরে চরম লোডশেডিং দেখা দিয়েছে। এর ফলে দৈনন্দিন জীবন যাপন, ব্যবসা বানিজ্য পরিচালন, বাজার শপিং কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অফিসগুলোতে দেখা দিয়েছে অসহনীয় বিপর্যয়।

প্রখর তাপমাত্রা ও ভ্যাপসায় গরমে মানুষ অতিষ্ট হয়ে পরেছে। একটু স্বস্তি পেতে মানুষ সোলার ও গাছের নিচে একটু নিরিবিলি জায়গা খুঁজছে। এদিকে উপজেলার হাট বাজারগুলোতে দেখা দিয়েছে সোলার ফ্যান ও চার্জার ফ্যানের সংকট। আবার কেউ কেউ নতুন ফ্যান না পেয়ে ঘরে থাকা পুরনো বিকল নিয়ে বাজারে সচল করতে আনছে।

বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, হটাৎ করেই সোলার ও চার্জার ফ্যান সংকট। ইলেক্ট্রনিক্স দোকানগুলোতে ফ্যান নতুন ফ্যান নেই। স্টকের চেয়ে চাহিদা বেশি হওয়ায় দুইদিনের মধ্যেই সব ফুরিয়ে গেছে। এই সুযোগে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে বিক্রি করছে।

ছেঙ্গারচর বাজারে ফ্যান কিনতে আসা সুফিয়ান নামে এক ব্যক্তি বলেন, দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। তাই সোলার ফ্যান কিনতে আসছি বাজারে। সোলার ফ্যান না চার্জার ফ্যান খুজছি, তাও পাইনি।

Model Hospital

মনিরা আক্তার নামে আরেকজন বলেন, বাসার জন্য চার্জার ফ্যান কিনতে চেয়েছি। কিন্তু কোন দোকানে ফ্যান নেই। এখন অর্ডার করেছি, দোকানদার বলছে দু’এক দিনের মধ্যে এনে দিবে।

ছেঙ্গারচর বাজারের ব্যবসায়ীরা জানান, কয়েকদিনের লোডশেডিংয়ের কারণে সোলার ও চার্জার ফ্যান সংকট দেখা দিয়েছে। আমাদের স্টকে যা ছিল গত দুই দিনে সব বিক্রি হয়ে গেছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে পর্যাপ্ত ফ্যান আসবে বাজারে।

লোডশেডিংয়ের ব্যাপারে মতলব উত্তর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. শামসুদ্দিন বলেন, চলমান সময়ে লোডশেডিং জাতীয় সমস্যা। জাতীয় গ্রীডে যতক্ষণ বিদ্যুৎ থাকে ততক্ষণ লাইন চালু থাকে। এ ব্যাপারে আমরা তৎপর রয়েছি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।