শাহরাস্তিতে ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরন
নোমান হোসেন আখন্দ : “কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানে শাহরাস্তিতে খরিপ-২, ২০২২-২০২৩ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্য প্রনোদনা কর্মসূচীর আওতায় ৮ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৬ জুলাই বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রনোদনা সামগ্রী বিতরন করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন রশীদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: আহসান হাবীবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আহসান হাবীব।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবু ইসহাক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: হামিদুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা স্বপন চন্দ্র চক্রবর্তী, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস প্রমুখ।
উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৮ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিওপি, ও ১০ কেজি এমওপি সার বিনামূল্য বিতরন করা হয়।








