বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দুর্যোগ দুর্বিপাকে আ.লীগই মানুষের ভরসার স্থান; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৪:৪৭ পিএম
দুর্যোগ দুর্বিপাকে আ.লীগই মানুষের ভরসার স্থান; রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫. ৬ ও ৭নং ওয়ার্ডে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) আওতায় অতিদরিদ্র ও অসহায় দুস্থ পরিবারকে বিনা মূল্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর -২ আসনের সংসদ আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজনে ছেংগারচর পৌরসভার ব্যবস্থাপনায় এ চাল বিতরণ করা হয়।

শুক্রবার বিকেলে তালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, জীবগাঁও স্ট্যান্ড ও ঘনিয়ারপাড় এলাকায় চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ।

চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মো. আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক লায়ন মো. মিজানুর রহমান, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য নাছির উদ্দিন মিয়া, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী’সহ নেতৃবৃন্দ।

আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তাদের সহযোগিতা করার জন্য নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

Model Hospital

তিনি আরও বলেন, মানুষ নিরাপদে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারছে। এক সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা ঈদের সময়ও ঘরে ফিরতে পারতো না বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের ভয়ে। আওয়ামীলীগ নেতারা বাড়িতে ও বাজারে যেতে হলে ওই সব সন্ত্রাসীদের চাঁদা দিতে হতো। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশে শান্তি ফিরেয়ে এনেছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।