বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ছেংগারচর পৌরসভার ৬ ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ জুলাই, ২০২২, ৪:১০ পিএম
ছেংগারচর পৌরসভার ৬ ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ

মনিরুল ইসলাম মনির : ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ১নং ওয়ার্ডে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফের খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

সাংসদ রুহুল বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভ-মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি ও ভিজিএফসহ নানা কর্মসূচী অব্যাহত রেখেছে। আর তার সুফল পাচ্ছে দেশের সাধারণ অসহায় হত-দরিদ্র জনগণ। তারই অংশ হিসেবে আজ আপনাদের মাঝে ভিজিএফ’র খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে।

ছেংগারচর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মো. আরিফ উল্লাহ সরকার, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী বেনজির আহমেদ মুন্সি।

বক্তব্য দেন, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, আলাউদ্দিন প্রধান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. রেফায়েত উল্লাহ দর্জী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, সাংবাদিক জাকির হোসেন বাদশা, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক মো. নুরুজ্জামান, ছাত্রলীগ নেতা মো. মাসুম সরকার’সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। এরপর ছেংগারচর পৌরসভার ৬টি ওয়ার্ডে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।