বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৫:০০ এম
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন
এস. এম ইকবাল : “মানবিক ও সামাজিক কল্যাণে অঙ্গিকারবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৩ জুলাই বুধবার বিকেলে গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারের পাটওয়ারী মার্কেটে উক্ত কার্যালয়টি উদ্বোধন করা হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের পরিচালনায়, জাঁকজমকপূর্ণ এ অফিসের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মাসুদ মিজি মামুন।
এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক নুরুন্নবী নোমান, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মো. সাহাজান মিয়া, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সিফাত, খাজুরিয়া ওল্ডস্কীম দাখিল মাদ্রাসার সহ-শিক্ষক মাওলানা আবদুল হান্নান, ফরিদগঞ্জ থনার এস.আই আব্দুল মান্নান, গুপ্টি পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী পাঠান, খাজুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক সোলেমান পাটওয়ারী, ইউপি সদস্য জিলন পাটওয়ারী, আসাদুজ্জামান খান কালু, খাজুরিয়া বাজারের ব্যবসায়ী আমিন পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা মো. খলিলুর রহমান বেপারী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদ মিজি মামুন বলেন, মানুষের কল্যাণকর ও সমাজের জন্য কিছু ভাল কাজ করতে আমাদের ইউনিয়নের একঝাঁক তরুন এই সংগঠন প্রতিষ্ঠা করে। আমি বিশ্বাস করি উদ্যোগি হয়ে চেষ্টা করতে থাকলে সফলতা আসবেই।
তিনি আরো বলেন, আমরা সকলে মিলে আরো ভালোভাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করার মধ্য দিয়ে সংগঠনের ভিত্তি আরো মজবুত করবো ইনশাআল্লাহ।
আগামী দিনে সংগঠনের কার্যক্রম বৃদ্ধিতে তিনি সাধ্য অনুযায়ী সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
জানাযায়, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই ইউনিয়ন জুড়ে নানান ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে জনসচেতনতা, সুরক্ষা সামগ্রী বিতরনের মধ্য দিয়ে সংগঠনের আত্মপ্রকাশ করে। পরবর্তীতে  ইউনিয়নের গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শীতবস্র এবং কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
শুধু তাই নয়, অসহায় রোগীদের চিকিৎসা জন্য অর্থ সহায়তা দেওয়া, দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে অর্থ সহায়তা, রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোসহ সমাজের নানান ধরণের অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবসময় থাকার অঙ্গীকার করে তাদের জন্য কাজ করছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।