বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনায় নৌকার প্রার্থীর কাছে জবাব চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৩:৩৬ পিএম
স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনায় নৌকার প্রার্থীর কাছে জবাব চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী তার প্রতীক আনারস মার্কায় নির্বাচনী প্রচারণা সময় তার উপর হামলা করে নৌকা সমর্থিত প্রার্থী আজমল হোসেন চৌধুরীর লোকজন।
গত ১৪ নভেম্বর সকালে উপজেলার সাহেব বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রেক্ষিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারী থানায় মামলা দায়ের করেন ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে নৌকার প্রার্থী আজমল হোসেন চৌধুরীকে সন্তোষজনক জবাব প্রদানের জন্য একটি নোটিশ প্রদান করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।
নোটিশে বলা হয়েছে,অভিযোগ কারীর বর্ণনা মতে গত ১৪ নভেম্বর সকালে আনারস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ নুরুল আমিন পাটোয়ারী তার নির্বাচনী  প্রচারণা কালে তাকে সাহেব বাজারে আপনার (নৌকার প্রার্থী) নির্দেশে অতর্কিত ভাবে ধারালো রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয় এবং তাহার কর্মীর উপর হামলা করা হয়। যাহা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন।
অতএব, আপনার (নৌকার প্রার্থী) বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লক্সঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে না তাহা ১৭ নভেম্বর’২১ বিকাল ৫ ঘটিকার মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে থানায় মামলা হওয়ার পর এনায়েতনগর গ্রামের রহমত উল্লার ছেলে মামুন (৩০), দক্ষিণ ফতেপুর গ্রামের ও স্থানীয় ইউপি সদস্য আলমগীর (৪০) ও মধ্য ঠেটালিয়া গ্রামের নিজাম উদ্দিন (৪২) সহ তিনজনকে আটক করে গত ১৫ নভেম্বর আদালতে প্রেরণ করে পুলিশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital