বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৩:২৫ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে শিক্ষকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬জুলাই (শনিবার) দুপুর ১২টায় কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আপনাদের শ্রেনি কক্ষে মনোযোগের সাথে পাঠদান করতে হবে। যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারে। সকল শিক্ষকদের সকল শ্রেনির ক্লাস নিশ্চিত করতে হবে। কোন শিক্ষক ছুটি নিলে তাদের ক্লাস নিশ্চিত করার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। শিক্ষককের কোন অনিয়ম পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নিবো । সবাইকে চাকুরীর শৃংখলা মেনে কাজ করতে হবে । কলেজে শিক্ষার মানউন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে ।

তিনি বলেন ,মাননীয় শিক্ষামন্ত্রীর সহযোগিতায় অত্র কলেজে অবকাঠামোর সমস্যা সমাধান হয়েছে, এখন আগামীতে অত্র কলেজে সৌন্দর্য্য বর্ধন,শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন ও একটি শহীর মিনার নির্মাণ করার উদ্যোগ নিবো ।এক্ষেত্রে মামননীয় শিক্ষামন্ত্রী ডা;দীপু মনি এমপির সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন ।আশা করি তিনি নিরাশ করবেন না ।আমাদের এই দাবীগুলো তিনি পর্যায়ক্রমে পূরন করবেন ।আমরা উনার পাশে আছি এবং থাকবো ।

Model Hospital

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং অংশ নেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক ও গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক সামিমা আক্তার, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সিনিয়র প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: সাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রদর্শক ও গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মনজু হোসেন পাটওয়ারী ,শরীরচর্চা শিক্ষক ও গভনিং বডির শিক্ষক প্রতিনিধি হালিমা আক্তার, গ্রন্থাগার শিক্ষক নাছরীন আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকারসহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন বহরিয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো;ইলিয়াছ ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital