শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ছেংগারচর পৌরসভার ৩৮ কোটি ৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৩:২৮ পিএম
ছেংগারচর পৌরসভার ৩৮ কোটি ৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি
— পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম—

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। মোট বাজেট ধরা হয়েছে ৩৮ কোটি ৪ লক্ষ ৩০ হাজার টাকা। শনিবার বিকালে পৌর অডিটোরিয়ামে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ বাজেট ঘোষণা করেন। এরমধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৭৬ লক্ষ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ১৫ হাজার টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি ধরা হয়েছে ৩৬ কোটি ১২ লক্ষ ৩০ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯২ লক্ষ ১০ হাজার টাকা। এবং মুলধনী হিসাব ১৬ লক্ষ টাকা, মুলধনী ব্যয় ১৬ লক্ষ টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন পৌর সচিব শাহ মোঃ আবু সুফিয়ান।

অন্যান্য বছরের তুলনায় অনেকটা আশানুরূপ হয়েছে বলে বলে মনে করেন পৌরবাসী। আগামী দিনে এই বাজেটের সঠিক ব্যবহার ও উন্নয়নের অগ্রযাত্রা আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Model Hospital

আরো বক্তব্য রাখেন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মো. ইয়াছিন, পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। শেখ হাসিনার নেতৃত্ব বর্তমান সরকারের আমলে দেশ এগিয়ে গেছে, আরও যাবে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, এ শহরের প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকায় দেখতে চাই। নাগরিক সচেতনতাই পরিবর্তনের শক্তি। আমাদের অক্লান্ত ও আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি আমাদের নাগরিকগণ সচেতন হলেই আমাদের প্রিয় শহরকে একটি আধুনিক পরিচ্ছন্ন বাসযোগ্য সবুজ সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেজন্য আপনাদের দোয়া চাই ও ভালোবাসা চাই।

এসময় পৌর প্রশাসক মো. হেদায়েত উল্লাহ আধুনিক পৌর শহরের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানান। পাশাপাশি পৌরশহরের উন্নয়ন কাজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।