বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে পারিবারিক অশান্তি ও ঋণগ্রস্থ হয়ে বৃদ্ধর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২, ২:৫১ পিএম
মতলব দক্ষিণে পারিবারিক অশান্তি ও ঋণগ্রস্থ হয়ে বৃদ্ধর আত্মহত্যা

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে পারিবারিক কলোহের জের ধরে ফজলু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছে। গতকাল ১৭ জুলাই সকাল ১১ টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পারিবারিক অশান্তি ও ধার দেনাসহ বিভিন্ন চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজন ও এলাকাবাসির। নিহত ফজলু মিয়া নারায়ণপুর পূর্ব বাজারে স্যানেটারি ব্যবসা করতেন।

ফজলু মিয়া উপজেলার কাজিয়াারা গ্রামের মৃত ছেরু মিয়া প্রধানের ছেলে। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত ফজলু মিয়ার এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কাজিয়ারা এলাকার মৃত ছেরু মিয়া প্রধানের ছেলে ফজলু মিয়া পারিবারিক অশান্তি ও ধার দেনাসহ বিভিন্ন চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে রবিবার সকালে পরিবারের লোকজনের অগোচরে কিটনাশক (কেরির বরি) খায়। পরে তার ভাগনী দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আসপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

Model Hospital

এদিকে মৃত ফজলু মিয়ার চাচা খলিল হাজী জানান, ফজলুর স্ত্রী প্রতিদিন ফজলুর সাথে ঝগড়া-ঝাটি করতো। এতে ফজলু মানষিকভাকে সবসময় হতাশাগ্রস্থ থাকতো। স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরেই ফজলু আত্মহত্যার পথ বেচে নিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী জানান, ফজলু মিয়া ও তার স্ত্রী সবসময় ঝগড়া হতো বলে বাড়ির লোকজন আমাকে জানিয়েছে। গেল কোরবানীর ঈদে গরু বিক্রির তিন লক্ষ টাকা ছিল। দেনা শোধ করতে টাকা চাইলে তার স্ত্রী টাকা দেয়নি। এনিয়েও তাদের মধ্যে ঝামেলা ছিল।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পারিবারিক অশান্তি ও ধার-দেনার কারনে ফজলু মিয়া নামে এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।