শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের হুমকির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৩:৫৮ পিএম
মতলব দক্ষিণে নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আহসান দেওয়ানজীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান মেম্বার গোলাম রাব্বানীর কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাঁধা ও হুমকি ধমকির অভিযোগ পাওয়া গেছে।
একই ঘটনায় উপজেলা নির্বাচন কমিশনারকে অবহিত করেছেন বলে জানিয়েছেন গোলাম রাব্বানী দেওয়ানজী।
জানা যায়, উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. গোলাম রাব্বানী দেওয়ানজীর নির্বাচনী প্রচার-প্রচারণা ও ভোটারদের কাছে ভোট চাইতে যায় পারুল বেগম, শেফালী বেগম, জাহিদ সহ কয়েকজন কর্মী। এসময় ভোটারদের কাছে গোলাম রাব্বানীর পক্ষে ভোট চাইলে  বাড়ি ও এলাকা ছাড়া করা হবে বলে হুমকি ধমকি দেন একই বাড়ির প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসান দেওয়ানজী ও তার লোকজন। এ ঘটনায় উপজেলা নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন গোলাম রাব্বানী।
পারুল বেগম, শেফালী বেগম ও জাহিদ হাসানসহ বেশ কয়েকজন জানান, আমাদেরকে হুমকি-ধমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আহসান দেওয়ানজী।
গোলাম রাব্বানী দেওয়ানজী জানান, আমার কর্মী ও ভোটারদের সরাসরি হুমকি ধমকি ও গালিগালাজ করছে আহসান দেওয়ানজী। আমি এ ঘটনায় উপজেলা নির্বাচন কমিশনারকে অবহিত করেছি। তার এ বাঁধার কারনে আমার কর্মীরা আমার নির্বাচনী প্রচার করতে পারছে না।
এ বিষয়ে আহসান দেওয়ানজী জানান, আমি কাউকে কোন প্রকার হুমকি ধমকি দেইনি। আমার বিরুদ্ধে গোলাম রাব্বানী দেওয়ানজী মিথ্যা অভিযোগ করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital