শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিছুজ্জামান বকাউলের সমর্থনে উঠান বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:০৩ পিএম
ফরিদগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিছুজ্জামান বকাউলের সমর্থনে উঠান বৈঠক
এস. এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জের ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা ও চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রয়াত আবিদ মিয়া বকাউলের সুযোগ্য সন্তান এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিছুজ্জামান বকাউলের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর শুক্রবার বিকেলে ইউনিয়নের ৩নং ওয়ার্ড সকদি রামপুর পহেলা বাড়ি জামে মসজিদের সামনে এলাকাবাসীর উদ্যোগে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক ও ওয়ার্ড আ’লীগের সিনিয়র সহ- সভাপতি সিরাজুল ইসলাম বকাউলের সভাপতিত্বে এবং আব্দুল কাদির মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিছুজ্জামান বকাউল।
এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন প্রতাপ ঢালী, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন জানে আলম বকাউল, মজিবুর রহমান শেখ, দেলোয়ার হোসেন ঢালী, আবু সাঈদ খান, জাহিদুল ইসলাম মিলন, মহসিন ভূঁইয়া, হাসান ঢালী, আব্দুল হক, সোহাগ গাজী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আবুল খায়ের, ৫ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ হীরা, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কাদির গাজী, সাধারণ সম্পাদক মাসুদ পাটওয়ারী, এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান বকাউল, আমিন বকাউল, মনির বকাউল, খোরশেদ আলম শেখ, বাবুল বেপারী, মজিবুর রহমান বকাউল, কাদির খান, আক্কাস শেখ, আলমগীর দেওয়ান, ফারুক বকাউল, সাহেব আলী দেওয়ান, সবুজ গাজী,  মেহের উল্লা, রাসেল গাজী, দুলাল ভূঁইয়া ছাড়াও  ৫ শতাধিক এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে আনিছুজ্জামান বকাউল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যাণে এবং গ্রামকে শহরে রুপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়নের সারথি হতে এবং সরকারের উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চাই। দল আমাকে মনোনয়ন দিবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় চেয়ারম্যান নির্বাচিত হলে সেবা সম্বলিত আধুনিক ইউনিয়ন পরিষদ উপহার দেবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital