বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পাকাকরণ চায় এলাকাবাসী; রুহিতারপাড় গ্রামের রাস্তা বেহাল, চলাচলে দুর্ভোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৬:২৫ পিএম
পাকাকরণ চায় এলাকাবাসী; রুহিতারপাড় গ্রামের রাস্তা বেহাল, চলাচলে দুর্ভোগ

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উত্তর ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আলহাজ্ব মোহাম্মদ হোসেন চৌধুরীর বাড়ি হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। বেহাল অবস্থার কারণে চলাচলে খুবই সমস্যা হচ্ছে। প্রায় ৪ কিলোমিটার সড়কটি পাকাকরণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সরজমিনে দেখা যায়, ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পাকা সড়ক মোড় থেকে আলহাজ্ব মোহাম্মদ হোসেন চৌধুরী বাড়ি হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কটি খানাখন্দে ভরা। গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হাটাও মুশকিল।

উত্তরপাড়া পাকা সড়ক থেকে আলহাজ্ব মোহাম্মদ হোসেন চৌধুরী বাড়ি পর্যন্ত গত ২০১১ সালে আরসিসি পাকা হলেও বর্তমানে তা ভেঙ্গে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সকাল বিকাল পথচারী, ছাত্র/ছাত্রী ও মুসল্লিদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। চৌধুরী বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার এখনো কাঁচা রয়ে গেছে। বর্ষাকাল আসলে ওই সড়ক দিয়ে পায়ে হাটা ও চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়ে। তারপর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যন্ত হেরিংবোন বন্ড করা আছে। তবে গত ১০ বছর ধরে সংস্কার না থাকায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

রুহিতারপাড় গ্রামবাসী ও ছাত্র/ছাত্রীরা বলেন, আমাদের এই গ্রামটি অনেক বড় গ্রাম, ভোটার বেশি। এই গ্রামে ৭ টি সমাজ রয়েছে, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসহ আরো অনেক গুরুত্বপর্ণ প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সকল প্রতিষ্ঠান ও হাটবাজারে যাওয়ার এই একটি মাত্র সড়ক। প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি বিগত ১০ বছর ধরে কোন সংস্কার হচ্ছে না। বর্তমানে আমাদের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। হাসপাতালে রোগী নিয়ে যেতে অনেক সমস্যা হয়। আমাদের এই ভোগান্তি লাঘব হতে দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবী জানাচ্ছি।

Model Hospital

স্থানীয় এলাকার জহিরুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের এই সড়কটির অর্ধেকাংশ আওয়ামী লীগ সরকারের আমলে গত ২০১১ সালে একবার আরসিসি পাকা হয়েছিল। তারপর থেকে আর সংস্কার হয়নি। বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্তমান সরকার দেশে অনেক উন্নয়ন করছেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকাকরণ হলে আমরা ভোগান্তি থেকে মুক্তি পাবো। পাশাপাশি সরকারের প্রতি কৃতজ্ঞ থাকব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।