বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রেসিডিয়াম সদস্য হওয়ায় মায়াকে মতলব উত্তর আ’লীগের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:১৫ পিএম
প্রেসিডিয়াম সদস্য হওয়ায় মায়াকে মতলব উত্তর আ’লীগের শুভেচ্ছা
মতলব উত্তর ব্যুরো : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।
শুক্রবার আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা যায়। একই সাথে এএইচএম খায়রুজ্জামান লিটন ও অ্যাড. কামরুল ইসলাম প্রেসিডিয়াম সদস্য হয়েছেন।
এদিকে মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম প্রেসিডিয়াম সদস্য হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এমএ কুদ্দুস বলেন, আমাদের মতলবের কৃতি সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন।
এটা আমাদের গর্বের বিষয়। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন মতলবের সর্বস্তরের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital