চাঁদপুর বিষ্ণুদি ইমানিয়া জামে মসজিদ কমিটিতে নাম না রাখায় ইমামের উপর হামলা

ঘটনার বিবরণা জানা যায়, বিষ্ণুদি এলাকার দুলাল মৃধাকে মসজিদ কমিটিতে না রাখায় তিনি ও তার ছেলে মেহেদি মৃধা আজ ২৫ জুন সোমবার দুপুর ৩ টায় বিষ্ণুদি মসজিদের পাশে কারী ইউসুফ খান দাঁড়িয়ে থাকলে তাকে কিল ঘুসি মারতে থাকে, এ সময় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন, এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


উক্ত ঘটনায় আগামীকাল ২৬ জুলাই সকাল ১০ টায় শীর্ষ ওলামায়ে কেরামের আহবানে চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে বাইতুল আমিন জামে মসজিদের সম্মুখে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেন।

এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে সুষ্ঠ বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।





