বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বিষ্ণুদি ইমানিয়া জামে মসজিদ কমিটিতে নাম না রাখায় ইমামের উপর হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৩:২১ পিএম
চাঁদপুর বিষ্ণুদি ইমানিয়া জামে মসজিদ কমিটিতে নাম না রাখায় ইমামের উপর হামলা
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সাবেক ছানি ইমাম ও সাবেক সিনিয়র শিক্ষক, বিষ্ণুদি ইমানিয়া জামে মসজিদের ইমাম আলহাজ্ব হযরত মাওলানা কারী ইউসুফ খানকে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সন্ত্রাসীর হামলা করে। তিনি বর্তমানে চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ২য় তলায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার বিবরণা জানা যায়, বিষ্ণুদি এলাকার দুলাল মৃধাকে মসজিদ কমিটিতে না রাখায় তিনি ও তার ছেলে মেহেদি মৃধা আজ ২৫ জুন সোমবার দুপুর ৩ টায় বিষ্ণুদি মসজিদের পাশে কারী ইউসুফ খান দাঁড়িয়ে থাকলে তাকে কিল ঘুসি মারতে থাকে, এ সময় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন, এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে উক্ত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাসেন চৌকিদারের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, হুজুরের উপর তারা অহেতুক হামলা করে, তিনি আমার বাড়ি থেকে দাওয়াত খেয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায়, আমি চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে এস আই কুদ্দুস মিয়া ঘটনাস্থলে পরিদর্শন করেন, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও আমার সাথে একাত্মতা পোষণ করে এই ঘটনায় আরেকটি অভিযোগ দায়ের করেন।

উক্ত ঘটনায় আগামীকাল ২৬ জুলাই সকাল ১০ টায় শীর্ষ ওলামায়ে কেরামের আহবানে চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে বাইতুল আমিন জামে মসজিদের সম্মুখে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেন।

Model Hospital

এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে সুষ্ঠ বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।