বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৪ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৩:৩০ পিএম
হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৪ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার ( ২৫ জুলাই ) সকাল ১০টা থেকে বিকাল ২টা পযন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় হাইমচরের মেঘনা নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে কাটাখালী হতে তেলির মোড, গাজীপুর চর, সাহেবগঞ্জে, চরভৈরবী লঞ্চ ঘার্ট এলাকায়া পযন্ত অভিযান অনুষ্ঠিত হয়।
উপজেলা  প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্টগার্ড কর্মকর্তা মো: ইমদাদ সঙ্গিয় পোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে কোস্টগার্ড পল্টুনের সামনে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।
উপজেলা কোষ্টর্গাড পেটি অফিসার বলেন, হাইমচরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য দপ্তর ও কোষ্টর্গাড যৌথ অভিযান চালায়। এ সময় অভিযানে ৪ লাখ ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মশারী জাল জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মাহবুবুর রশীদ বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উৎযাপন উপলক্ষে গত ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পযন্ত আমাদের মৎস্য সপ্তাহ উৎযাপিত হতে যাচ্ছে তার ঐ ধারাবাহিকতায় আজকে আমাদের মেঘনা নদীতে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় অভিযান পরিচালিত হয়েছে। আমরা ইতি মধ্যেই বাংলাদেশ কোস্ট গার্ড হাইমচরের সহযোগীতায় ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ লাক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়েছি। এই জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছি। এবং আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা  মৎস্য ক্ষেত্র সহকারী মো: ইজাজ মাহমুদ, আলগী উওর ইউনিয়ন পরিষদের ৯নং ইউপি সদস্য মো: মতিন বেপারী, উপজেলা প্রেসক্লাব অর্থ সম্পাদক মো: জাহিদুল ইসলামসহ কোস্ট গার্ডের সদস্য বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital