শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

যুব সমাজকে স্বাবলম্বী হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই; জেলা প্রশাসক কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১:৩৩ পিএম
যুব সমাজকে স্বাবলম্বী হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই; জেলা প্রশাসক কামরুল হাসান
সজীব খান : জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ নের্তৃত্ব যুব সমাজের জন্য কাজ করছে, দেশের জন্য করছে। আমরা জানিনা আমাদের যুব সমাজের কার কি ভবিষ্যৎ রয়েছে। এ জন্য অলস সময় নষ্ট না করে যুব সমাজ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করতে হবে।
বুধবার দুপুর ১২টায় যুব উন্নয়নের প্রশিক্ষণ হলরুমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব তহবিল থেকে ২০২১-২২ অর্থ বছর ১২টি যুব সংগঠনের অনুদানের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি বলেন বার বার চেষ্টা করে সফল হতে হবে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে হবে, পোল্ট্রি, হেচারী, ইলেকট্রিক, কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, শুন্য থেকে শুরু করে অনেকেই স্বাবলম্বী হয়েছে, রাতারাতি বড় লোক হওয়ার ম্বপ্ন দেখা থেকে বিরত থাকতে হবে। দক্ষ প্রশিক্ষণ নিয়ে কর্ম শুরু করলে সকলের জীবনের সফলতা আসবে।
যে কোন কাজের শুরু থেকে পরিশ্রম করতে হবে, এখন অনেকেই বাবার টাকায় চলছেন, একটা নিজের কাদে যখন দায়িত্ব আসবে, তখন বুঝতে হবে, যুব বয়সে অলস সময় কাটানোর মাসুল সবাইকে দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মাধ্য বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে পরিনত করতে  ঘোষনা দিয়েছে, তার জন্য যুব সমাজকে যুব প্রশিক্ষণ নিয়ে নিজ কর্মের মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবর্তন করতে হবে।
প্রযুক্তির উপর প্রশিক্ষণ নিতে হবে, প্রযুক্তির উপর আমাদের এখন নির্ভর হতে হচ্ছে, ডিজিটাল বাংলাদেশের হাতে এখন দেশ চলে যাচ্ছেন। বর্তমান সময়ে অনেকেই অনলাইনে ব্যবসা করছে, অনলাইনে ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে, এ জন্য যু্ব সমাজকে প্রশিক্ষণের বিকল্প নেই। যে কোন বিষয়ে ভাল ভাবে প্রশিক্ষণ নিতে হবে, এক স্থানে না থেকে নিজেকে স্বাবলম্বী করতে বিভিন্ন স্থানে ছুটতে হবে। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিলে বিভিন্ন সংস্থা থেকে ঋনের সুযোগ রয়েছে, সঠিক স্থানে থেকে বুঝে শুনে এগুতে হবে, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুব সমাজকে যে স্বপ্ন দেখেছে তা বাস্তবায়ন হবে। সরকার সকলের কল্যান চাচ্ছে, দেশকে এগিয়ে নিতে সার্বক্ষণিক ভাবে কাজ করছে, এজন্য সবাইকে সরকারের সাথে থাকতে হবে। অর্থনীতিক পরিবর্তনের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
যুব উন্নয়নের উপ-পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে আহসান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,  যুব উন্নয়নের ডেপুটি কো-অডিনেটর কফিল উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, বিভিন্ন সংগঠনের সভাপতি ও রাজনীতিক ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অনুদানের চেক অতিথিগন বিতরণ করেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।