বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের কৃতী সন্তান জয়নাল আবেদীন সিআইপি’র ৭টি রপ্তানি ট্রফি অর্জনের অনন্য রেকর্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫:৩৯ পিএম
হাজীগঞ্জের কৃতী সন্তান জয়নাল আবেদীন সিআইপি’র ৭টি রপ্তানি ট্রফি অর্জনের অনন্য রেকর্ড
স্টাফ রিপোর্টার :রপ্তানিতে সাতটি ট্রফি লাভের অনন্য মাইলফলক ছুঁয়েছেন শিল্পপতি জয়নাল আবেদীন মজুমদার। দেশের রপ্তানি বাণিজ্যে (২০১৮-২০১৯ অর্থ বছরে) বিশেষ অবদানের জন্যে তাঁর ২টি প্রতিষ্ঠান পুনরায় রপ্তানি ট্রফি অর্জন করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৮-২০১৯ অর্থবছরে চামড়াজাত পণ্য রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্যে জয়নাল আবেদীন মজুমদারের ২টি প্রতিষ্ঠান এবিসি ফুটওয়্যার ইন্ডাঃ লিঃ এবং বিবিজে লেদার গুডস লিমিটেডকে রপ্তানি ট্রফির জন্য মনোনীত করা হয়।
এখানে উল্লেখ্য যে, প্রতিষ্ঠান দু’টির কর্ণধার জয়নাল আবেদীন মজুমদার ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৮ সালে (বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা) রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্যে সিআইপি মনোনীত হন এবং তাঁর প্রতিষ্ঠান দু’টি: এবিসি ফুটওয়্যার ইন্ডাঃ লিঃ ২০১২-২০১৩, ২০১৪-২০১৫, ২০১৭-২০১৮ এবং বিবিজে লেদার গুডস লিঃ ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্যে রপ্তানি ট্রফি লাভ করে।
উল্লেখ্য, সিআইপি জয়নাল আবেদীন মজুমদার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কৃতী সন্তান। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন বিশ্বস্ত সৈনিক। এছাড়াও জয়নাল আবেদীন মজুমদার (সিআইপি-রপ্তানি) শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ২০১৯ সালে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হন। প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে শিাসামগ্রী বিতরণসহ যুবসমাজের নৈতিকতা ও বিশেষ বিকাশের জন্যে খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত সহায়তা প্রদান করে থাকেন।
মুজিববর্ষ উপলক্ষে এবছর তিনি প্রায় এক হাজার ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital