শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১:৪৯ পিএম
ফরিদগঞ্জে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ স্লোগানকে প্রতিপাদ্য রেখে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ২৮জুলাই বৃহস্পতিবার ৬ষ্ঠ দিন সকাল ১১ ঘটিকা হইতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত  ২০ জন প্রান্তিক মৎস্য জীবীর সাথে মতবিনিময় ও ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে উপকরণ সহায়তা হিসেবে বকরি ছাগল বিতরণ এবং মৎস্য উন্নয়ন এর বিভিন্ন বিষয় নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
উক্ত মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।
এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিআরডির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল হাসান সাউদ, উপজেলা প্রানীসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মহিউদ্দিন তুহিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ইনস্ট্রাক্টর শিমা আক্রান্ত, আমেনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বাংলাদেশ মাছ চাষে ৩য় স্থান, উৎপাদনে বিশ্বের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে, আর প্রাকৃতিক ইলিশ  সম্পদে বিশ্বের মধ্যে বাংলাদেশ ১ম। তিনি মৎস্য চাষীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মৎস্য অফিসের মাধ্যমে চাষের জন্য সঠিক পরামর্শ নিবেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে মৎস্য উৎপাদন রোল মডেল, এই ধারা অব্যাহত রাখতে হবে।  আপনাদের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন।
পরে বৃহত্তর কুমিল্লা মৎস্য কর্মকর্তা প্রকল্পের আওতায় ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ২১-২২ অর্থ বছরের বরাদ্দ হতে বকরি ছাগল বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাদিক মৎস্য চাষী, মৎস্যজীবি ও জেলেরা অংশ গ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital